ডিএসইর লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

0

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আট পয়েন্ট বেড়ে চার হাজার ৯৬৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক এক পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৯৮ ও ১৮৪৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৫৮৪ কোটি দুই লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৮৫ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৩৯৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৩টি কোম্পানির, কমেছে ১৬৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮৬৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬টির, কমেছে ৬০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির কোম্পানির শেয়ার দর।

সোমবার সিএসইতে ছয় কোটি টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩৯ লাখ টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ছয় কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here