
কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাজারিকান্দা হাওরে শ্রমিক নিখোঁজ হওয়ার একদিন পরও উদ্ধার করা যায়নি। মঙ্গলবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
নিখোঁজ শ্রমিক মুসলিম উদ্দিন (৫০) সুনামগঞ্জ উপজেলার জামালগঞ্জ উপজেলার ত্রিপুরা গ্রামের মন্নান মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, ঘটনার খবর পেয়ে ডুবুরি লিডার আমিনুর রহমান এর নেতৃত্বে তিন সদস্যের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে উদ্ধারকাজ শুরু করেন। অন্য দুই ডুবুরি হলেন কবীর হোসেন ও বিদ্যাসাগর। তিনি আরও জানান, প্রচণ্ড স্রোতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এরপরও চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু মঙ্গলবার বিকাল ৬টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

