ঢাকায় গিয়ে নিখোঁজ লালমনিরহাটের লিমন, ২০ দিনেও সন্ধান মেলেনি

0
ঢাকায় গিয়ে নিখোঁজ লালমনিরহাটের লিমন, ২০ দিনেও সন্ধান মেলেনি

ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে ২০ দিন আগে নিখোঁজ হয় লালমনিরহাটের পাটগ্রামের কিশোর লিমন (১৩)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে এখনও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

লিমন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মো. খলিল উদ্দিনের ছেলে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, কোরবানির ঈদের ছুটি শেষে গত ১৩ জুন বাবার সঙ্গে গ্রামের বাড়ি থেকে ঢাকার কামরাঙ্গীরচরে নানার বাসায় যায় লিমন। ওই রাতেই একটি এমব্রয়ডারি কারখানায় কাজ দেখতে গেলেও মেশিনের বিকট শব্দ পছন্দ না হওয়ায় সে বাসায় ফিরে আসে। পরদিন ১৪ জুন সকাল ৭টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে সে আর ফিরে আসেনি।

​লিমনের নানা খতিবুর রহমান জানান, লিমন প্রায় ছয় মাস ধরে ঢাকার সানরাইজ এলাকার একটি থ্রি-পিস কারখানায় সেলাইয়ের কাজ করত। ঈদের ছুটির পর ঢাকায় ফিরে এলেও আগের কর্মস্থলে যোগ না দিয়ে তাদের বাসায় অবস্থান করছিল। নতুন কারখানার পরিবেশ ভালো না লাগায় সে সেখান থেকে চলে আসে। পরদিন সকালে বাসা থেকে বের হওয়ার আর ফিরে আসেনি।

​লিমনের মামা দিপু ইসলাম বলেন, নিখোঁজের ২০ দিন পেরিয়ে গেলেও এখনও লিমনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে পুরো পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। ছেলে হারানোর ঘটনায় লিমনের বাবা খলিল উদ্দিন বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, নিখোঁজ কিশোর লিমনের সন্ধানে পুলিশ কাজ করছে। তাকে উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here