কুয়াকাটায় মিলল নিখোঁজ জেলের লাশ

0
কুয়াকাটায় মিলল নিখোঁজ জেলের লাশ

পর্যটন কেন্দ্র কুয়াকাটার লেম্বুর বন সংলগ্ন সৈকত থেকে নিখোঁজ জেলে শাহবুদ্দিন মাঝির (৬০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃতদেহটি স্থানীয়রা সাগরে ভাসতে দেখে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই জেলের মৃতদেহটি উদ্ধার করে। মৃত জেলে শাহবুদ্দিন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরগাছিয়া এলাকায় মৃত আমির হোসেন ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, গত ২৩ জুন সকালে মাছ ধরার জন্য ট্রলার নিয়ে মঝি শাহবুদ্দিন অন্যান্য জেলেদের নিয়ে সাগরে যায়। হঠাৎ ঝড়োহাওয়ার কবলে পড়ে ঢেউয়ের তোড়ে ট্রলার থেকে ছিটকে শাহবুদ্দিন সাগরে ডুবে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন। তার সহকর্মীরা খুঁজলেও উদ্ধার করতে পারেননি।

মহিপুর থানার ওসি মো: শামীম হাওলাদার জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, শাহবুদ্দিন মাঝি ধুলাসারের জালাল বিশ্বাসের একটি ফাইবার বোটের মাঝি হিসাবে কাজ করতেন। তাঁরা ছয়জনে ওইদিন সাগরে গিয়েছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here