তিস্তা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

0
তিস্তা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

‎লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চরগোকুন্ডা-কাউনিয়া সীমান্তবর্তী এলাকা থেকে তিস্তা নদীতে ভেসে আসা একটি অর্ধগলিত অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে পুলিশকে খবর দেয়। পরে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

‎লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, উদ্ধার হওয়া মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
‎তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, যদি কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে থাকেন বা মরদেহটির পরিচয় সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকে, তাহলে লালমনিরহাট সদর থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here