সুইজারল্যান্ড-কানাডার হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে গোলশূন্য

0
সুইজারল্যান্ড-কানাডার হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে গোলশূন্য

বিশ্বকাপের ‘বি’-গ্রুপের ভাগ্য নির্ধারণী সুইজারল্যান্ড ও স্বাগতিক কানাডার হাইভোল্টেজ ম্যাচের মধ্যে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে কোনো দল কোনো দলই গোলের দেখা পায়নি। আক্রমণ ও পাল্টা আক্রমণে উত্তেজনা থাকলেও স্কোরলাইন গোলশূন্য।

ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল সুইসরা। তবে কানাডার শক্তিশালী রক্ষণভাগ ভেঙে গোল আদায় করতে পারেনি তারা। অন্যদিকে স্বাগতিক কানাডাও বেশ কিছু আক্রমণ চালালেও, গোলের দেখা পায়নি। এদিকে ম্যাচের ৩১ মিনিটে সুইজারল্যান্ডের জাকা দ্রুত ফ্রি কিক নেওয়ার সময় কানাডার লারিন কাছ থেকে বলটি সরিয়ে দেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি।

এই গ্রুপ থেকে সুইজারল্যান্ড ও কানাডা প্রায় নিশ্চিতভাবেই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে পারবে কানাডা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here