লালমনিরহাটে বাসের ধাক্কায় অটোচালক নিহত

0
লালমনিরহাটে বাসের ধাক্কায় অটোচালক নিহত

লালমনিরহাট সদর উপজেলায় বাসের ধাক্কায় রনি সরকার (৩৮) নামে এক অটোচালক নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) বিকালে লালমনিরহাট এয়ারপোর্টের এভিয়েশন বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি সরকার সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারি গ্রামের নুর ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট মিশন মোড় থেকে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের একটি বাস ক্যাম্পাসের দিকে ঢুকছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বাস রনি সরকারকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here