অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ, একমাত্র পরিবর্তন মলিনা

0
অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ, একমাত্র পরিবর্তন মলিনা

রেকর্ড গড়ার লক্ষ্যে অস্ট্রিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আলবিসেলেস্তেদের আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন দলের দুই প্রধান ফরোয়ার্ড লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ। 

আজকের এই হাইভোল্টেজ ম্যাচে দলের কোচ লিওনেল স্কালোনি ৪-৪-২ ফরমেশনে দল সাজিয়েছেন, যেখানে আক্রমণের মূল দায়িত্ব সামলাবেন অধিনায়ক মেসি ও মার্টিনেজ জুটি।

আলজেরিয়ার বিপক্ষে গত সপ্তাহের জয়ের ম্যাচটি থেকে আর্জেন্টিনার মধ্যমাঠ অপরিবর্তিত রাখা হয়েছে। মাঝমাঠের নিয়ন্ত্রণে থাকছেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। আর দুই উইং দিয়ে আক্রমণ শানানোর দায়িত্বে দেখা যাবে রদ্রিগো ডি পল ও থিয়াগো আলমাদাকে। 

রক্ষণভাগে একমাত্র পরিবর্তন হিসেবে গঞ্জালো মন্তিয়েলের জায়গায় রাইট ব্যাক পজিশনে দলে এসেছেন নাহুয়েল মলিনা। মূলত আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় মন্তিয়েলকে আজ সাইডবেঞ্চে রাখা হয়েছে। ডিফেন্সে মলিনার সঙ্গী হিসেবে বাকি তিনজন হলেন ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও ফাকুন্দো মেদিনা। আর যথারীতি গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ।

আজকের ম্যাচে আর্জেন্টিনার ঘোষিত একাদশটি হলো— গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ; রক্ষণভাগে লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা; মধ্যমাঠে রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা এবং আক্রমণভাগে লাউতারো মার্টিনেজ ও অধিনায়ক লিওনেল মেসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here