যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কারিগরি দলগুলো আলোচনার দায়িত্ব নেওয়ায় ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুইজারল্যান্ডে থেকে দেশে ফিরে গেছেন। দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রায় ১৮ ঘণ্টা ওয়াশিংটনের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন।
আলোচনায় ইরানের প্রতিনিধিরা ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক(এমওইউ) বাস্তবায়ন এবং একটি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় শর্তাবলী বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরেন। এরপর কাতার ও পাকিস্তান একটি যৌথ বিবৃতি জারি করে ৬০ দিনের একটি রোডম্যাপ, একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন এবং কারিগরি ওয়ার্কিং গ্রুপ চালুর বিষয়ে চুক্তির ঘোষণা দেয়। বিবৃতিতে আরও বলা হয়, সুইজারল্যান্ডের বার্গেনস্টকে সপ্তাহের শেষ পর্যন্ত কারিগরি আলোচনা চলবে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম কারিবাবাদির নেতৃত্বে ইরানি দলের সঙ্গে প্রযুক্তিগত ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে। এদিকে আলোচনায় দ্বিতীয় দিনের মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সুইজারল্যান্ডে ছেড়ে যান। এর আগে তিনি বলেন, এই জায়গাটি যতই সুন্দর হোক না কেন, আমি এখানে আগামী ৬০ দিন থাকতে পারব না। আমি শিগগিরই যুক্তরাষ্ট্রে আমার নিজ বাড়িতে ফিরে যাচ্ছি। তবে কারিগরি দলগুলো যথাযথ তত্ত্বাবধানে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সূত্র: ফার্স নিউজ এজেন্সি।

