শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

0
শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে শান্তি আলোচনা চলার মধ্যেই ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

দক্ষিণ লেবাননে কয়েক দিন ধরে ইসরায়েলি বাহিনী ও তেহরানের মিত্র হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ চলছে। এ পরিস্থিতিতে দুই দেশের চলমান শান্তি আলোচনা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরানকে অবশ্যই লেবাননে তাদের বিপুল অর্থপুষ্ট প্রক্সিদের অবিলম্বে ঝামেলা সৃষ্টি করা থেকে বিরত রাখতে হবে। তারা যদি তা না করে, তাহলে আমরা গত সপ্তাহের মতোই ইরানের ওপর আবারও খুব জোরালো আঘাত হানব। তবে এবার আঘাত হবে আরও শক্তিশালী!’

শনিবার পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হন। তবে সন্ধ্যায় ইসরায়েলি বাহিনীকে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ বন্ধের নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। গত বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে সংঘাত বন্ধের শর্ত রাখা হয়।

রবিবার আলোচনার শুরুতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর রাখার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে গত মাত্র কয়েক দিনে আমি দারুণ অগ্রগতি দেখেছি। তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কাজ চলছে এবং লেবাননের পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here