ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ কে এম মাহবুবুল আলম।
ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম। আরও বক্তব্য রাখেন বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর আহ্বায়ক ও প্রেসক্লাবের বিভাগীয় ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির জুয়েল।
বক্তারা সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সক্ষমতা বৃদ্ধিতে ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন।

