নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

0
নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীর একটি শাখা নদী থেকে পা বাঁধা ও কোমরে বস্তা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ বাজারসংলগ্ন মেঘনা নদীর শাখা নদী, স্থানীয়ভাবে পরিচিত ‘মরা গাং’ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন আড়াইহাজার থানা ও খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে আড়াইহাজার থানা পুলিশ এবং খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেন। এ সময় নৌ পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআই নারায়ণগঞ্জকে অবহিত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয় থেকে সাত দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে নদীতে ফেলে যেতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here