ব্রাজিলকে হতাশায় ডোবানোর পর এবার স্কটল্যান্ডের মুখোমুখি মরক্কো

0
ব্রাজিলকে হতাশায় ডোবানোর পর এবার স্কটল্যান্ডের মুখোমুখি মরক্কো

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর একটি হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে স্কটল্যান্ড ও মরক্কো। ম্যাচটি দু’দলের জন্যই নকআউট পর্বে যাওয়ার সমীকরণ মেলানোর পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বর্তমানে ‘সি’ গ্রুপে টেবিলের শীর্ষে রয়েছে স্কটল্যান্ড। প্রথমার্ধে জন ম্যাকগিনের করা একমাত্র গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। এ ম্যাচে মরক্কোকে হারাতে পারলেই প্রথমবারের মতো কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের নকআউট পর্বে খেলার ঐতিহাসিক গৌরব অর্জন করবে ‘দ্য টার্টান আর্মি’। এমনকি অন্য ম্যাচে ব্রাজিল যদি হাইতির বিরুদ্ধে জয় পেতে ব্যর্থ হলে স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই রাউন্ড অব ৩২-এ পা রাখবে।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোকে এবারের আসরেও ‘ডার্ক হর্স’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ম্যাচ জিতলে সরাসরি নকআউট নিশ্চিত করতে না পারলেও পথ সুগম করে রাখবে তারা। 

ঐতিহাসিক পরিসংখ্যান অবশ্য মরক্কোর পক্ষে কথা বলছে। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে এ দুদলের একমাত্র দেখায় ৩-০ গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল মরক্কো। ফলে দীর্ঘ ২৮ বছর পর এ ম্যাচে স্কটল্যান্ডের সামনে যেমন প্রতিশোধের সুযোগ, তেমনি মরক্কোর সামনে জয়ের ধারা বজায় রাখার চ্যালেঞ্জও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here