বিশ্বকাপের মধ্যেই রিয়ালে নাম লেখালেন কোনাতে

0
বিশ্বকাপের মধ্যেই রিয়ালে নাম লেখালেন কোনাতে

বিশ্বকাপ চলাকালীন সময়েই ক্লাব ফুটবলে বড় চমক নিয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ইব্রাহিমা কোনাতে। ২৭ বছর বয়সী এই ফ্রান্সের ডিফেন্ডার লিভারপুল থেকে চার বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নাম লিখিয়েছেন।

চুক্তি অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত লিভারপুলে থাকলেও এরপরই আনুষ্ঠানিকভাবে রিয়ালের হয়ে খেলবেন তিনি। একই ট্রান্সফারে আরও দুই তারকা ফুটবলার রিয়ালে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

স্পেন দলে থাকা চেলসির মার্ক কুকুরেয়া এবং পর্তুগাল দলে থাকা ম্যানচেস্টার সিটির বের্নার্দো সিলভাও লা লিগার ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে পারেন জোসে মরিনিও, এমন গুঞ্জনের মধ্যেই নতুন স্কোয়াড গঠনের কাজ দ্রুত এগিয়ে চলছে।

বর্তমানে বিশ্বকাপ স্কোয়াডে থাকা এই তিন ফুটবলার ক্লাব ফুটবলে একে অপরের প্রতিপক্ষ হলেও আগামী মৌসুমে তারা একই ড্রেসিংরুমে সতীর্থ হিসেবে খেলবেন রিয়াল মাদ্রিদের হয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here