নোয়াখালীতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান সদর উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ধানবীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন।
সদর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোশরেফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন প্রান্তিক কৃষকগণ বক্তব্য দেন।

