টাঙ্গাইলের বাসাইলে প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইক্রোফিন্যান্স কর্মসূচির উদ্যোগে উপজেলার ২৫ জন প্রান্তিক নারীর মাঝে উন্নত জাতের ২৫০টি হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়।
সোমবার দুপুরে বাসাইল ব্র্যাক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই হাঁসের বাচ্চা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রতিটি সুবিধাভোগী পরিবারকে ১০টি করে হাঁসের বাচ্চা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হীরা মিয়া। তিনি সুবিধাভোগী নারীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস পালন, রোগবালাই প্রতিরোধ এবং সঠিক টিকাদান ব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সরকার হাসান ওয়াইজ এবং এরিয়া ম্যানেজার মো. শহিদুল ইসলাম, ব্র্যাকের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাউছার আহমেদসহ অন্যরা। ২৫ জন নারীকে প্রশিক্ষণ ও তাদের প্রত্যেককে ১০টি করে হাঁসের বাচ্চা প্রদান করা হয়।

