হেন্ডারসনের চোখে সর্বকালের সেরা লুকা মদ্রিচ

0
হেন্ডারসনের চোখে সর্বকালের সেরা লুকা মদ্রিচ

দৃষ্টিনন্দন ফুটবল, অসাধারণ দূরদর্শিতা, দলের প্রতি নিবেদিত অবিশ্বাস্য এক ফুটবলার লুকা মদ্রিচ। তার নেতৃত্বে সবশেষ দুই বিশ্বকাপেই সেমি-ফাইনাল খেলেছে ক্রোয়েশিয়া। সাফল্যে ভরা রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষে এখন এসি মিলানের মাঝমাঠের কাণ্ডারি তিনি। ৪০ বছর বয়সেও এবার বিশ্বকাপে দ্যুতি ছড়াবেন এই ফুটবলার।

তাইতো ইংলিশ ফুটবলার জর্ডান হেন্ডারসনের চোখে সর্বকালের সেরা মিডফিল্ডার তিনি। আগামী বুধবার (১৭ জুন) ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের আগে তিনি এ মন্তব্য করেন।

হেন্ডারসন সংবাদ সম্মেলনে বলেন, আমি শুধু বলার জন্য বলছি না, আমার মতে মিডফিল্ডের দিক থেকে তিনিই সম্ভবত আমার ক্যারিয়ারে খেলা সেরা ফুটবলার। আমার মনে হয়, তার ক্যারিয়ারই তার পরিচয়।

ব্রেন্টফোর্ডের এই মিডফিল্ডারের মতে, মদ্রিচ একজন শীর্ষস্থানীয় বিশ্বমানের খেলোয়াড়। তিনি যেভাবে খেলেন, তার বিপক্ষে খেলা খুবই কঠিন। হ্যাঁ, আমি তার একজন অনেক বড় ভক্ত। আশা করি, আমাদের বিপক্ষে তিনি তার সেরা খেলাটা খেলবেন না, কিন্তু আমি তাকে এখনো কোনো খারাপ ম্যাচ খেলতে দেখিনি, তাই মিডফিল্ডে যে-ই খেলুক না কেন, এটি অবশ্যই একটি কঠিন পরীক্ষা হবে।

জর্ডান বলেন, আমাদের জন্য মূল বিষয় হলো নিজেদের ওপর মনোযোগ দেওয়া, কারণ শুধু মদ্রিচ, তাদের দলেও আরও অনেক ভালো খেলোয়াড় আছে। ওরা একটা ভালো দল। তাই এটা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা হবে, কিন্তু আমরা এর জন্য মুখিয়ে আছি। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে তাদের সমস্যায় ফেলতে পারব।

২০১৮ সালের বিশ্বকাপে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার কাছে সেমিফাইনালে বাদ পড়লেও, এরপর থেকে তাদের বিপক্ষে তিনটি ম্যাচে অপরাজিত রয়েছে। যার মধ্যে ইউরো ২০২০-এর গ্রুপ পর্বে ১-০ গোলের জয়ও অন্তর্ভুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here