শান্তি চুক্তি শেষ মুহূর্তে ওয়াশিংটনের পক্ষ থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে রাজস্ব আদায়ের একটি শর্ত যুক্ত করেছে ইরান। সোমবার (১৫ জুন) নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইরানের ফার্স সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার শেষ মুহূর্তে হরমুজ প্রণালীর ওপর ইরান-ওমানের সার্বভৌমত্বের বিষয়টিকে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে তুলে ধরতে সমঝোতা স্মারকের পাঠ্যটি সংশোধন করা হয়েছে। এতে আরও বলা হয়েছে সামুদ্রিক পরিষেবা শব্দটির ব্যবহারের অর্থ হলো, যুক্তরাষ্ট্র ইরানকে মাশুল প্রদান করার বিষয়টি মেনে নিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই চুক্তিতে গুরুত্বপূর্ণ এই জলপথে সামুদ্রিক পরিষেবা পরিচালনায় ইরান ও ওমানের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছ। ফলে আগামীতে বাণিজ্যিক জাহাজ চলাচল থেকে রাজস্ব আদায়ের পথ প্রশস্ত করবে।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে টোল ছাড়াই পুনরায় খোলার অনুমোদন দিয়েছেন। কিন্তু ইরানি কর্মকর্তারা জাহাজগুলো কোনো বিধিনিষেধ ছাড়াই চলাচল করতে পারবে কিনা তা এখনও নিশ্চিত করেননি।
সূত্র: গাল্ফ নিউজ

