বর্ষার শুরুতেই বাড়ছে তিস্তার পানি, আপাতত বন্যার শঙ্কা নেই

0
বর্ষার শুরুতেই বাড়ছে তিস্তার পানি, আপাতত বন্যার শঙ্কা নেই

বর্ষা মৌসুমের আনুষ্ঠানিক শুরুতেই তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে শুরু করেছে। তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হলেও তিন ঘণ্টায় পানি বেড়েছে ৩ সেন্টিমিটার।

জানা গেছে, রবিবার তিস্তার ডালিয়া পয়েন্টে বিকাল ৩টায় পানির প্রবাহ ছিল ৫১ দশমিক ৩৭ সেন্টিমিটার। একই দিন সন্ধ্যা ৬টায় পানির প্রবাহ ছিল ৫১ দশমিক ৪০ সেন্টিমিটার। এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার।

একইভাবে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানিও বেড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি বাড়লেও বন্যার শঙ্কা নেই।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, বর্ষা মৌসুম শুরু হয়েছে। নদ-নদীর পানি কিছুটা বাড়ছে। তবে পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপাতত বন্যার শঙ্কা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here