সিডনিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

0
সিডনিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের উদ্যোগে সিডনির মিন্টোস্থ জমিদার বাড়ি রেস্তোরাঁয় এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুন (শুক্রবার) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্ব এস এম আব্রাহাম লিংকন এবং আন্তর্জাতিক গণমাধ্যম ব্যক্তিত্ব ও গ্লোবাল মিডিয়ার সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষভাবে সমৃদ্ধ হয়।

অনুষ্ঠানে বিশ্বব্যাপী বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের ইতিবাচকভাবে তুলে ধরার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাব।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি মো. রহমতুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ টুটুল। বক্তব্য রাখেন সহ-সভাপতি শফিকুল আলম ও কাজী সুলতানা শিমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও গল্প বক্তা কেরামত উল্লাহ বিপ্লব, সাংবাদিক ও সমাজসেবক আব্দুল্লাহ আল নোমান শামীম, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর এলিজা আজাদ টুম্পা, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত এস এম আব্রাহাম লিংকন, সাংবাদিক ও একুশে একাডেমির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, রাজনৈতিক ব্যক্তিত্ব ড. সিরাজুল হক, বিডি হাব সিডনি ও অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল রতন খান, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক গোলাম মোস্তফা, একুশে মেলার সভাপতি ও সমাজসেবক কায়সার আহমেদ, সাংবাদিক নাইম আব্দুল্লাহ এবং সাংবাদিক পূর্ববী পারমিতা বোস, সাংবাদিক অর্ক হাসান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে সাংবাদিকতা, কমিউনিটি উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা বলেন, প্রবাসে বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানের উপস্থাপনা করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, কথাসাহিত্যিক ড. শাখাওয়াত নয়ন।
ঈদ পুনর্মিলনীটি সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারের এক মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে প্রবাসী বাংলাদেশি সমাজের ঐক্য ও বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here