আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল

0
আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল

চলমান কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে আলোচনার জন্য কাতারের একটি প্রতিনিধিদল তেহরানে পৌঁছেছে। চলমান যুদ্ধ বন্ধে একটি খসড়া সমঝোতা স্মারক নিয়ে আলোচনা ও পরামর্শের জন্য কাতারের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা দেশটি সফর করছেন।

তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগজি বলেন, তেহরান ও ওয়াশিংটন আগামী কয়েক দিনের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা ঘোষণা করতে পারে। তবে তিনি এও জোর দিয়ে বলেন যে প্রক্রিয়াটি এখনও চূড়ান্ত হয়নি। তিনি কূটনীতিকে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের সর্বশেষ পর্বের পর ইরানের কৌশলগত অর্জনকে সুসংহত করার একটি উপায় হিসেবে বর্ণনা করেন। আলোচনা একটি ১৪-দফা সমঝোতা স্মারকের ওপর কেন্দ্রীভূত, যা এখনও পর্যালোচনার অধীনে রয়েছে।

আরাগচির মতে, প্রস্তাবিত কাঠামোটি দুটি পর্যায়ে বিভক্ত, যা একটি প্রাথমিক সমঝোতা স্মারকের মাধ্যমে শুরু হবে এবং এরপর একটি সম্ভাব্য চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চলবে। তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক বিষয় ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ-সংক্রান্ত বিষয়, অর্থনৈতিক পুনর্গঠন এবং অন্যান্য সংবেদনশীল বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে দ্বিতীয় পর্যায়ে আলোচনা করা হবে, যা প্রায় ৬০ দিন ধরে চলবে বলে আশা করা হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী কার্যকর নিশ্চয়তার গুরুত্বের ওপরও জোর দেন। তিনি প্রতিপক্ষের নিয়ম লঙ্ঘনের পূর্ববর্তী অভিজ্ঞতার কথা উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন রোধে ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে তিনি ইরানের কূটনৈতিক ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয় স্বার্থ রক্ষায় সমন্বিতভাবে কাজ করে এবং যেকোনো চূড়ান্ত ব্যবস্থা অবশ্যই সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা এবং চাপ প্রয়োগের পদ্ধতির অবসানের ওপর ভিত্তি করে হতে হবে জোর দেন।

এর আগে পাকিন্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্সে দেওয়ার এক পোস্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি ২৪ ঘণ্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান। তিনি কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট পক্ষকে ধন্যবাদ জানান।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, আনাদোলু এজেন্সি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here