শ্রীপুরে ‌‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালন

0
শ্রীপুরে ‌‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালন

‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ প্রতিপাদ্যে গাজীপুরের শ্রীপুরে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরসহ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান সজল, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা রাশিদুল ইসলাম নয়ন, সমাজ ও মানব উন্নয়ন সংস্থার (সমাস) পরিচালক মো. সানোয়ার উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।

র‌্যালি শেষে সাধারণ মানুষের মাঝে তামাক ও নিকোটিনে আসক্তি প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here