সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

0
সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হিমেল (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকালে ৬ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হিমেল ও ভুক্তভোগী গোদনাইল এসও রোড একই এলাকায় অবস্থিত সাবেক কাউন্সিলরের বাড়ির ভাড়াটিয়া।

‎স্থানীয়রা জানান, একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে বিকালে পাঁচটার দিকে হিমেল ওই শিশুকে হঠাৎ করে মুখ চেপে ধরে তার বাসায় ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে তার মা এসে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং আশেপাশের লোকজনকে ডেকে আনে। পরে এলাকাবাসী ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে এলাকাবাসী ওই যুবককে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। এই ঘটনায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here