শরীয়তপুরে সাপের কামড়ে যুবদল নেতার মৃত্যু

0
শরীয়তপুরে সাপের কামড়ে যুবদল নেতার মৃত্যু

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে মো.খোরশেদ বালা (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও)  ডা. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত খোরশেদ বালা চরসেনসাস বালা কান্দি গ্রামের মৃত্যু নজরুল ইসলাম বালার ছেলে। তিনি সখিপুর থানা যুবদলের সহসভাপতি ছিলেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খোরশেদ বালা চরসেনসাস বাজারের দোকানের কাজ শেষে বের হয়ে পাশের দোকানে যাওয়ার পথে রাস্তার পাশের খড়ের স্তূপ থেকে একটি বিষধর সাপ বের হয়ে তাকে কামড় দেয়। প্রথমে স্থানীয়রা এক ওঝার কাছে নিয়ে যাওয়ার কথা বললেও পরে অবস্থার অবনতি হলে রাতেই স্বজনরা তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও বলেন, রাসেল রাসেল ভাইপারে কাটা একজন রোগী হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। কিন্তু হাসপাতালে আনতে তাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। 

সখিপুর থানা যুবদলের সভাপতি মাসুম বালা বলেন, খোরশেদ সখিপুর থানা যুবদলের সহ-সভাপতি ছিলেন। খোরশেদ বাজারে দোকান বন্ধ করে কিছুদূর যাওয়ার পরে তাকে বিষধর সাপে কামড় দেয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখিপুর থানার ওসি মোফাজ্জল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here