শুরু হচ্ছে ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা

0
শুরু হচ্ছে ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা

দেশের স্কোয়াশ অঙ্গনে আবারও শুরু হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের বড় আসর। আগামী ১০ জুন রাজধানীতে শুরু হচ্ছে ‘টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ প্রতিযোগিতা ২০২৬’। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের আয়োজনে এবং টুরাগ অ্যাক্টিভ-উর্মী গ্রুপের সহযোগিতায় এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিভাবান খেলোয়াড়রা অংশ নেবেন।

আজ সোমবার রাজধানীর বাংলাদেশ অলিম্পিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মু. হাসান উজ জামান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এশোসিয়েশনের সহ-সভাপতি মেজর (অবঃ) ইমরুজ আহম্মেদ, সেক্রেটারী জেনারেল জুবাইদুর রহমানসহ বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের কর্মকর্তারা, আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান টুরাগ অ্যাক্টিভের প্রতিনিধিগণ।

মোট ৯টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে উন্মুক্ত পুরুষ ও নারী বিভাগ, সৌখিন ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভাগ, পাশাপাশি অনূর্ধ্ব-১১, অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৫ বয়সভিত্তিক বিভাগ।

ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজধানীর তিনটি ভেন্যুতে—আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, বসুন্ধরা স্পোর্টস সিটি এবং আর্মি অফিসার্স মেসে। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি নতুন প্রতিভাদের নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here