বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

0
বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত

বগুড়ার শেরপুরে বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নূর মোহাম্মদ(৫০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। রবিবার (৭জুন) রাতে উপজেলার শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের খানপুর ইউনিয়নের শালফা-গজারিয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নূর মোহাম্মদ ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোরখালী পূর্বপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শেরপুর শহরের ধুনটমোড় স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোরিকশায় গোসাইবাড়ী বাজারে যাচ্ছিল নূর মোহাম্মদ। সড়কের শালফা-গজারিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নূর মোহাম্মদ মারা যান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম মইনুদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি সনাক্ত করে আটক করতে পুলিশ তৎপর রয়েছে। এছাড়া আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here