ভুল তথ্য ও গুজব প্রতিরোধের চ্যালেঞ্জ মোকাবিলায় চুয়াডাঙ্গায় গণমাধ্যমকর্মীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার চুয়াডাঙ্গার ইসলামিক ফাউণ্ডেশনের সম্মেলন কক্ষে ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক এই সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) উপপ্রধান তথ্য অফিসার এএসএম কবির। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর।
সেমিনারে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত ৩৫ জন মূলধারার গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

