বগুড়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ব্যতিক্রমী আনন্দ র‌্যালি

0
বগুড়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ব্যতিক্রমী আনন্দ র‌্যালি

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই যত পুরোনো, তাদের সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতাও ততটাই আলোচিত। কিন্তু বগুড়ায় সেই প্রতিদ্বন্দ্বিতা রূপ নিয়েছে সম্প্রীতি ও বন্ধুত্বের উৎসবে। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দুই দলের সমর্থকেরা একসঙ্গে আনন্দ র‌্যালি করে সৌহার্দ্যের এক ব্যতিক্রমী বার্তা দিয়েছেন।

শুক্রবার (৫ জুন) বিকালে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এমন দৃশ্য দেখা যায়। এদিন দুপুর থেকে খেলার মাঠে জড়ো হন দুই দলের সমর্থকরা। উভয় দলের সমর্থকরা দুই দেশের জার্সি পরে একসাথে আনন্দ র‌্যালি বের করে।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বাংলাদেশের জাতীয় পতাকা, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা, ঘোড়ার গাড়ি, বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করা হয়। পুরো র‍্যালিজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

এদিকে স্থানীয়রা এই ঘটনাকে ফুটবলপ্রেমীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, ফুটবল কেবল প্রতিদ্বন্দ্বিতার নয়। বন্ধুত্ব ও সৌহার্দ্যেরও নাম। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here