সিডনিতে দর্পণের উদ্যোগে রক্তদান কর্মসূচি

0
সিডনিতে দর্পণের উদ্যোগে রক্তদান কর্মসূচি

অস্ট্রেলিয়ার সিডনিতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দর্পণের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মে (রবিবার) সকালে প্যারামাট্টায় অবস্থিত অস্ট্রেলিয়ান রেড ক্রস লাইফব্লাড কেন্দ্রে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, কর্মসূচিতে দর্পণ পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় কমিউনিটির সদস্যরাও অংশ নেন। মোট ১৬ জন রক্তদাতা এ উদ্যোগে অংশগ্রহণ করেন, যা মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

রক্তদান কর্মসূচির মাধ্যমে জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগীদের সহায়তায় অবদান রাখার পাশাপাশি অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবা খাতে নিরাপদ রক্তের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখা হয়েছে বলে জানান আয়োজকরা।

দর্পণের নেতৃবৃন্দ বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ, যা একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাজের বিভিন্ন সংগঠন ও সামাজিক গোষ্ঠীরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা প্রয়োজন।

তারা আরও বলেন, কমিউনিটিভিত্তিক রক্তদান কর্মসূচি শুধু জীবন রক্ষায় সহায়তা করে না, বরং পারস্পরিক সহমর্মিতা, সামাজিক সংহতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও দর্পণ সমাজসেবামূলক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে এবং সেবা, সহমর্মিতা ও দানশীলতার সংস্কৃতি বিকাশে কাজ করে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here