গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

0
গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র নিহত

গোপালগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় সুলাইমান শিকদার (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ভূঁইয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুলাইমান শিকদার গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের সেলিম শিকদারের ছেলে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, চন্দ্রদিঘলীয়া ভূঁইয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল সুলাইমান। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here