৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

0
৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭-৯ জুন রাশিয়া সফর করবেন বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বৈশ্বিক দক্ষিণ (গ্লোবাল সাউথ) ও পূর্বের দেশগুলোর স্বার্থ রক্ষাকে অগ্রাধিকার দেওয়া, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) দ্রুত অর্জনে উদ্বুদ্ধ করা, সাধারণ পরিষদের কার্যকারিতা বৃদ্ধি এবং আরও বিস্তৃতভাবে বৈশ্বিক পরিমণ্ডলে জাতিসংঘের কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা পুনরুত্থিত করার বিষয়ে নবনির্বাচিত সভাপতির যে সদিচ্ছা, মস্কো তাকে স্বাগত জানায়।

আগামী ৭-৯ জুন ড. খলিলুরের এই সরকারি সফরসহ সামগ্রিক বিষয়ে তার সঙ্গে একটি গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছে রাশিয়া।

তবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here