বগুড়ায় নদীতে গোসলে নেমে প্রাণ গেল কিশোরের

0
বগুড়ায় নদীতে গোসলে নেমে প্রাণ গেল কিশোরের

বগুড়ায় সুখদহ নদীতে গোসল করতে নেমে মেহেদী হাসান (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১টার দিকে গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মেহেদী হাসান গাবতলী সদর ইউনিয়নের তরফ সরতাজ দক্ষিণপাড়া গ্রামের জুয়েল প্রামাণিকের ছেলে। 

জানা গেছে, বুধবার দুপুরে বটিয়াভাঙ্গা গ্রাম এলাকায় সুখদহ নদীতে গোসল করতে নামে মেহেদী। একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করলেও ততক্ষণে সে মারা যায়। কিশোরের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত নেওয়া হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here