১০ ভারতীয় নাবিককে মুক্তি দিলো ইরান

0
১০ ভারতীয় নাবিককে মুক্তি দিলো ইরান

দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার পর অবশেষে ১০ জন ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে ইরান। গত বছরের জুলাই (২০২৫) থেকে ইরানে একটি তেলবাহী জাহাজসহ এই নাবিকেরা বন্দি অবস্থায় ছিলেন। ভারত ও ইরানের মধ্যকার সফল কূটনৈতিক আলোচনার পর এই মুক্তি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষ।

ভারতের নৌপরিবহন অধিদপ্তর (ডিরেক্টরেট জেনারেল অব শিপিং) জানিয়েছে, মুক্ত হওয়া এই ক্রু বা নাবিকেরা ‘এমভি হারবার ফিনিক্স’ (MV Harbour Phoenix) নামক একটি জাহাজে কর্মরত ছিলেন। গত বছর ইরানের জাস্ক বন্দরের নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটিকে পুর্নদখল বা আটক করার পর ইরানি কর্তৃপক্ষ এই নাবিকদের গ্রেপ্তার ও কারাদণ্ড দেন।

ভারতের নৌপরিবহন কর্তৃপক্ষ এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, আটক নাবিকদের এখন মুক্তি দেওয়া হয়েছে এবং তারা নিরাপদে একত্রিত হয়েছেন। মুক্ত হওয়া ক্রু সদস্যদের যত দ্রুত সম্ভব ভারতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা ও সমন্বয় করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই জাহাজটিকে আটক করা হয়েছিল কিংবা কেনই বা নাবিকদের গ্রেপ্তার করা হয়েছিল, সে বিষয়ে নৌপরিবহন অধিদপ্তরের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট বা নৌযান পর্যবেক্ষণকারী সাইটগুলোর তথ্য অনুযায়ী, আটক হওয়া এই জ্বালানি তেলবাহী জাহাজটি পালাউয়ের পতাকা বহন করছিল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here