নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

0
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

সাংবাদিকদের অধিকার রক্ষা, কল্যাণ ও মানবিক সেবার লক্ষ্যে গঠিত সাংবাদিক সংগঠন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সকালে বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রা.) ফাউন্ডেশনের সহযোগিতায় শহরের চাষাঢ়া এলাকার সংগঠনের কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাঠপর্যায়ের সাংবাদিক ও সংগঠনের সদস্যসহ ৫১ জন সাংবাদিকের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করোনি (রা.) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহ আলম, এইচ এম সেকান্দার আলী, মোজাম্মেল হোসেন লিটন, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরা, সহ-সভাপতি মো. আসলাম মিয়া, সাদ্দাম হোসেন মির্জা, শাহিন আহমেদ, সুজন ও শাহ আলম মোল্লা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here