শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত কৃষকরা পেলেন মানবিক সহায়তা

0
শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত কৃষকরা পেলেন মানবিক সহায়তা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(২৬ মে) বিকালে উপজেলা কনফারেন্স রুমে এ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। সহায়তা কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে উপজেলার ১হাজার ৭৮৭ জন কৃষককে দুই মাসের জন্য জনপ্রতি ৬ হাজার টাকার চেক ও ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, মন্ত্রণালয়ে আরও তালিকা পাঠানো হয়েছে। পরবর্তীতে এ তালিকা থেকে আরও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here