ফুলবাড়ীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মীমাংসায় রফা

0
ফুলবাড়ীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মীমাংসায় রফা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় চতুর্থ শ্রেণির ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মীমাংসার মধ্য দিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (২৩ মে) বিকেল ৫টায় অভিযুক্তসহ মীমাংসাকারীদের বিচার দাবিতে ফুলবাড়ী থানার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয়রা। 

এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে স্কুলে যাওয়ার সময় ওই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। ওইদিন রাতেই পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামে স্থানীয়দের সহায়তায় এই মীমাংসার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। জানাজানি হলে এরই প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসাইন, কাঁটাবাড়ি গ্রামের বাসিন্দা রাজিন হক, আব্দুল্লাহ আল আরাফাত, হাবিব আহমেদ, সাজ্জাদ হোসেন সাজু, সাকিব হোসেন, আরভি অয়ন, মিশোর,  নাফিউল, স্বাধীন, মোরসালিন, লাবীব। তারা দ্রুত অভিযুক্তসহ আপোসকারীদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনা জানার সাথে সাথে ভুক্তভোগীর বাড়িতে পুলিশ পাঠানো হয় এবং তার স্টেটম্যান্ট নেয়া হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয় হয়নি, তবে ভিকটিমের বাবা একজন প্রবাসী তাই তার সাথে যোগাযোগের চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here