সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো বলেছেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। আইন কঠোর হলে ভবিষ্যতে লামিসার মতো কোনো নারী বা শিশুকে অকালে প্রাণ হারাতে হবে না।
শুক্রবার বিকালে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ার আকসাইল এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গোলাম আবেদীন মস্টার ও রেফাতুন্নেছা গ্রন্থাগার এ আয়োজন করে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারী ও শিশুদের নিরাপত্তায় কাজ শুরু করেছেন। সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নারী ও শিশুদের সুরক্ষায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে গোলাম আবেদীন মাস্টার ও রেফাতুন্নেছা গ্রন্থাগারের সহসভাপতি মুজাহিদুল ইসলাম, মুস্তাক আহমেদ বাদল, সাধারণ সম্পাদক আপু সুলতান, কোষাধ্যক্ষ লাবু মিয়া, সদস্য জাবেদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সংসদ সদস্য স্থানীয় শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেন।

