ঐতিহ্যবাহী কুড়িগ্রাম পুরাতন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

0
ঐতিহ্যবাহী কুড়িগ্রাম পুরাতন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

জেলা সদরের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, অর্থাৎ কুড়িগ্রাম পুরাতন গার্লস হাই স্কুলের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারতলা ভবনের নিচতলার একাডেমিক ভবনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোসেন সরকারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলতাফ হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট এবং জেলা বিএনপির সদস্য ইদ্রিস আলী প্রমুখ।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় জেলা পরিষদ প্রশাসক বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা সমাধানে আর্থিক সহায়তার আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here