রামিসার বাসায় প্রধানমন্ত্রী, সান্ত্বনা দিলেন পরিবারকে

0
রামিসার বাসায় প্রধানমন্ত্রী, সান্ত্বনা দিলেন পরিবারকে

ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার সাত বছর বয়সি স্কুলছাত্রী রামিসা আক্তারের মিরপুরের বাসায় গতকাল যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাত ১০টার দিকে রাজধানীর পল্লবীতে মিরপুর-১১ নম্বর সেকশনের বি-ব্লকের ৭ নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তিন তলার উত্তর পাশের ফ্ল্যাটে যান তিনি। 

সেখানে তিনি রামিসার শোকাহত বাবা-মার সঙ্গে দেখা করেন এবং তাঁদের রামিসার খুনিদের যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আশ্বাস দেন। 

এ সময় সেখানে রামিসার মা-বাবা ও স্বজনদের কান্না ও আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। প্রধানমন্ত্রী তাঁদের সান্ত্বনা দেন এবং অপরাধীদের বিচার সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। 

এদিকে, রামিসার বাসায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। 

এর আগে সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে জনপ্রশাসন সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ করে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী। 

রামিসাদের বাসায় প্রধানমন্ত্রী আসছেন এ খবর ছড়িয়ে পড়ায় এলাকার হাজার হাজার মানুষ এসে সেখানে ভিড় জমান। তাঁরা সবাই রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here