অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

0
অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

বরিশাল নগরীর রুপাতলী এলাকায় ব্যাটারিচালিত রিক্সার ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে রূপাতলী জমজম নার্সিং ইনষ্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৬৫ বছরের বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা মো. কামরুল ইসলাম রূপাতলী এলাকার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত কারারক্ষী। 

স্বজনরা জানিয়েছেন, রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত রিক্সা তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, মৃতের মরদেহ শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। স্বজনরা ময়না তদন্ত করতে না চাইলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here