দৃশ্যকাব্যের নাটক ‘ইডিপাস’

0
দৃশ্যকাব্যের নাটক ‘ইডিপাস’

আত্ম-চেতনার গভীর অনুসন্ধান, ভাগ্য ও মানব নিয়তিকে কেন্দ্র করে নাটকের দল দৃশ্যকাব্য মঞ্চায়ন করলো প্রাচীন গ্রিক নাটক ‘ইডিপাস’। আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাটকটি।

গ্রিক নাট্যকার সফোক্লিস রচিত ‘ইডিপাস রেক্স’ অবলম্বনে ও সৈয়দ আলী আহসান অনূদিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন হাবিব মাসুদ।

শাশ্বত ট্র্যাজেডির এই নাটকে মানব মনের অন্তর্দ্বন্দ্ব, সত্য অনুসন্ধানের যন্ত্রণা এবং নিয়তির অনিবার্য পরিণতি ইত্যাদি বিষয়গুলো শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে।

নির্দেশক হাবিব মাসুদ বলেন, ‘‘বাংলাদেশের রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটে এক বিরাট শূন্যতা অনুভব থেকেই ‘ইডিপাস’ মঞ্চে আনা হয়েছে। আমরা অনন্ত রাত্রির ঘোর অন্ধকারে ডুবে আছি। আমাদের কি কোনো নেতৃত্ব নেই? এই নিয়তি কি অনতিক্রম্য? প্রাচীন গ্রিক নাট্যকার সফোক্লিস রচিত ইডিপাস আমার কাছে মনে হয়েছে নেতৃত্বহীনতায় নিমজ্জিত এক জনপদের গল্প। নিয়তিকে অতিক্রমের আর্তনাদ ইডিপাসকে মহান করে তোলে, কিন্তু সে নিয়তিকে জয় করতে পারে না। আশা করি, দৃশ্যকাব্য এর এই প্রযোজনা দর্শককে প্রাচীন থিবি নগরীর রাজপ্রাসাদে কিছুক্ষণের জন্য হলেও নিয়ে যাবে।’’

নাটকে বিভিন্ন ‎চরিত্রে অভিনয় করেছেন এইচ এম মোতালেব, ঝুমু মজুমদার, আহাদ বিন মুর্তজা, নাইমুল ইসলাম সিয়াম, মো. মুন্না মোল্লা, আশিকুল ইসলাম, রিমন সাহা, উৎপল চন্দ্র বর্মন, কান্তা কামরুন, ওমর ফারুক খান ফাহিম, পায়েল আহমেদ, আফরোজা বিথী, মো. রিয়াজুল করিম রিয়াজ, রিয়া হোসেন, হীরালাল দাস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here