মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের হাতে গল্প, বিজ্ঞানের বই তুলে দিলেন ইউএনও

0
মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের হাতে গল্প, বিজ্ঞানের বই তুলে দিলেন ইউএনও

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে সদর উপজেলার দশটি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন বিভাগের বই বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং জ্ঞানচর্চার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে গল্প, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও শিশুতোষ বই বিতরণ করা হয়।

রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মোমেন মিঞা এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here