বগুড়ায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার (১৩ মে) রাতে স্থানীয় একটি মোটেলে বগুড়া লেখক চক্র পাঠাগার ও দোআঁশ পাবলিক লাইব্রেরির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঠাগারের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভা ও কবিতা পাঠে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন দোআঁশ পাবলিক লাইব্রেরি ও বগুড়া লেখক চক্র পাঠাগারের সভাপতি কবি ইসলাম রফিক এবং পাঠাগারের সাধারণ সম্পাদক ছড়াকার আমির খসরু সেলিম। সম্মানিত অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা এবং বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু।
কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন একতারা সম্পাদক কবি মতিয়ার রহমান এবং বগুড়া জীবনানন্দ পরিষদের সাধারণ সম্পাদক কবি অনন্য রাসেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল গ্রুপের জেনারেল ম্যানেজার আব্দুর রহিম। কবি সিকতা কাজলের সঞ্চালনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করেন কবি আবু রায়হান, কবি মাহাবুব টুটুল, কবি এস এম আনিছুর রহমান, শম্পা রাণী মোহন্ত এবং মাহবুব এ ইলাহী মিঠু।
আলোচনা সভা শেষে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শম্পা রাণী মোহন্ত, এস এম আনিছুর রহমান এবং মনসুর রহমান তানসেন। উপস্থিত ছিলেন সহসভাপতি কবি হাবিবুল্লাহ জুয়েল, কবি আমিনুল ইসলাম রনজু, কবি সাহানা আক্তার, কবি আব্দুল আলিম, কবি শাকিবলু শাকিল প্রমুখ।

