রাজবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0
রাজবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আলিফ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ ভবানীপুর গ্রামের রাজা মণ্ডলের ছেলে। পরিবারের তিন ভাই-বোনের মধ্যে সে ছিল সবচেয়ে ছোট।

স্থানীয় ও প্রতিবেশীদের বরাতে জানা যায়, সকালে বাড়ির সবাই অজান্তে শিশু আলিফ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে শিশুটিকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং দ্রুত উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, পানিতে ডুবে মারা যাওয়া শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু তার আগেই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here