চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি বিষয়ে প্রেস ব্রিফিং

0
চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি বিষয়ে প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি বিষয়ে চুয়াডাঙ্গায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন।

অনুষ্ঠানে বর্তমান সরকারের গৃহীত কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ বিষয়ে গণমাধ্যমকর্মীদের কাছে তথ্য উপস্থাপন করা হয়। এ সময় কর্মসূচির মধ্যে চুয়াডাঙ্গা জেলায় চলমান খাল খনন বিষয়ে অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here