চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু

0
চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু

সরকার ঘোষিত ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু হয়েছে। আজ বুধবার (১৩ মে) বেলা ১২টায় শহরের মহিলা কলেজ এলাকার একটি বাগানে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

ঘোষিত ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী আজ থেকে আটি, গুঁটি ও বোম্বাই আম সংগ্রহ শুরু হয়েছে। পরবর্তীতে ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি, ১৫ জুন থেকে ফজলী ও ৩০ জুন থেকে আশ্বিনা ও বারি-৪ জাতের আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর আম সংগ্রহ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচলাক মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও বাগান মালিক নাজমুল হক স্বপন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এ বছর ২ হাজার ২০৩ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। হেক্টরপ্রতি ১৩ দশমিক ৯২ মেট্রিক টন হিসাবে এ বছর ৩ হাজার ৬৫৭ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here