আলোচনার অর্থ আত্মসমর্পণ নয়, নিজেদের স্বার্থ রক্ষা: ইরান

0
আলোচনার অর্থ আত্মসমর্পণ নয়, নিজেদের স্বার্থ রক্ষা: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে পাকিস্তানের মাধ্যমে আলোচনার জন্য খসড়া প্রস্তা পাঠিয়েছে তেহরান। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ইরানের অধিকার রক্ষার জন্য, আত্মসমর্পণ করা নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রবিবার (১০ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-র মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ‘যদি সংলাপ বা আলোচনার কোনো কথা হয়, তার মানে আত্মসমর্পণ বা পিছু হটা নয়, বরং এর লক্ষ্য হলো ইরানি জাতির অধিকার সুরক্ষিত করা এবং জাতীয় স্বার্থকে জোরালোভাবে রক্ষা করা।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় সৃষ্ট ক্ষয়ক্ষতি পুনর্গঠনের জন্য গঠিত টাস্ক ফোর্সের এক বৈঠকে তিনি অঙ্গীকার করেন, ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না।

অন্যদিকে দেশটির সংসদের নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম রেজাই পোস্ট করেছেন, সময় আমেরিকানদের বিপক্ষে যাচ্ছে। বেপরোয়াভাবে কাজ না করা তাদের চোরাবালিতে থেকে বেরিয়ে আসাই তাদের স্বার্থ হওয়া উচিত। রেজাই বলেন, সবচেয়ে ভালো বিকল্প হলো আত্মসমর্পণ করা এবং ছাড় দেওয়া। আপনাদের অবশ্যই নতুন আঞ্চলিক ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে।

সংসদের কট্টরপন্থী ডেপুটি স্পিকার আলী নিকশাদ বলেছেন, যুক্তরাষ্ট্র একটি মহান ও শক্তিশালী ইরানের বিরুদ্ধে তাদের ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে এবং এখন আপনাদের এর পরিণতি মেনে নিতে হবে।

পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে পাঠানো প্রতিক্রিয়ার বিষয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম খুব বেশি বিস্তারিত জানায়নি।প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, এই পর্যায়ে আলোচনার মূল বিষয় হবে এই অঞ্চলে যুদ্ধের অবসান ঘটানো বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র: সিএনএন।

বিপি প্রতিদিন/আরকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here