মহাকাব্যিক ফুটবল ক্যারিয়ারে এক হাজার গোলের অবিশ্বাস্য মাইলফলকের দিকে আরো এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে গোল করে ক্যারিয়ারের ৯৭১তম অফিসিয়াল গোল পূর্ণ করেছেন পর্তুগিজ মহাতারকা।
আরো হ্যাটট্রিক করেন তার জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্স। ৪১ বছর বয়সেও দারুণ ফিটনেস ও গোল করার ক্ষুধা ধরে রেখেছেন রোনালদো। প্রতিটি ম্যাচেই যেন নতুন রেকর্ড গড়ছেন তিনি।
বর্তমানে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৯৭১ গোলের মালিক রোনালদো। ফলে বহুল আলোচিত ১০০০ গোলের স্বপ্ন এখন আরও বাস্তব মনে হচ্ছে তার ভক্তদের কাছে।
চলতি মৌসুমেও আল নাসরের আক্রমণভাগের প্রধান অস্ত্র তিনি। বয়স বাড়লেও মাঠে তার প্রভাব বা গোল করার ক্ষমতায় কোনো ঘাটতি দেখা যাচ্ছে না।

