গাইবান্ধায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার

0
গাইবান্ধায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়িতে ২১৫ গ্রাম গাঁজাসহ তালেব মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা। এর আগে বুধবার রাতে উপজেলার গজারিয়া এলাকার বাউশী রেললাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তালেব মিয়া ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গজারিয়া এলাকার বাউশী রেললাইন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ২১৫ গ্রাম গাঁজা জব্দসহ তালেব মিয়াকে আটক করা হয়। সেইসঙ্গে গাঁজা বিক্রির ৫৫০ টাকা ও একটি ডিজিটাল ওজন পরিমাপের মেশিন জব্দ করা হয়।

জব্দ করা গাঁজার বাজার মূল্য ২ হাজার ১০০ টাকা। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here