বগুড়ায় আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

0
বগুড়ায় আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ মে) আইইবি বগুড়াকেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল সকাল পৌনে ৮টায় আইইবি বগুড়াকেন্দ্রে জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন। এরপর শান্তির প্রতীক পায়রা ওড়ানো ও শপথবাক্য পাঠের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ বগুড়াকেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এএফএম আব্দুল মতিন, সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম,
ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ ইফতেখার হোসেন, ইঞ্জিনিয়ার আবু রায়হান, সেন্ট্রাল কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এদিন সকাল ৮টায় আইইবি বগুড়াকেন্দ্র থেকে শতাধিক প্রকৌশলীর উপস্থিতিতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আইইবি চত্বরে এসে শেষ হয়। এতে অংশ নেন বগুড়ার সরকারি বেসরকারি প্রায় সকল দফতরের ইঞ্জিনিয়ারগণ।

দিনব্যাপী কর্মসূচির সমাপনী পর্বে সন্ধ্যা ৭টায় এক সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বগুড়া জেলা প্রশাসকের উপস্থিতিতে কি-নোট স্পিকার হিসেবে পেপার উপস্থাপন করবেন টিএমএসএস-এর প্রধান প্রকৌশলী লায়ন ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান। এ ছাড়াও প্রবীণ প্রকৌশলীগণের সংবর্ধনা এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here